১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

দাওরায়ে হাদিসে কৃতিত্বপূর্ণ সাফল্যে সংবর্ধিত হলেন হাফেজ মাওলানা সৈয়দ আলী আহসান

আপডেট: জানুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. শামীম মীরের ছোট ভাই হাফেজ মাওলানা সৈয়দ আলী আহসান দাওরায়ে হাদিসে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে সংবর্ধিত হয়েছেন। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের বাসিন্দা।

‎আল-জামিয়াতুল ইসলামিয়া মাখযানুল উলূম, খিলগাঁও চৌরাস্তা, ঢাকার ১৪৪৬-৪৭ হিজরি মোতাবেক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় খিলগাঁও কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা জহুরুল ইসলাম সম্মানিত আসাতিযায়ে কেরামের পক্ষ থেকে হাফেজ মাওলানা সৈয়দ আলী আহসানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

‎অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দ্বীনি খেদমতে আরও অগ্রসর হওয়ার জন্য দোয়া করেন।

‎বক্তারা বলেন, দ্বীনি শিক্ষায় নিষ্ঠা, অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার ফলেই তিনি এ কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন, যা অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎অনুষ্ঠান শেষে সম্মানিত শিক্ষকগণ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ইসলাম ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network