শিরোনাম
বাকেরগঞ্জ থানা মসজিদের ইমাম হাবিবুর রহমান মুন্সী আর নেই সাগরকন্যা কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে: মতিউর রহমান আকন্দ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী গাজীপুরের সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নলছিটিতে দুই কেজি গাঁজাসহ যুবক আটক

আপডেট: November 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি::ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের নাম আসাদুজ্জামান শান্ত। ৩৬ বছর বয়সী শান্ত রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পূর্বপাড়া এলাকার বাতেন সরকারের ছেলে।

নলছিটি থানার এসআই মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরকয়া এলাকায় অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি গাজীপুর জেলা এলাকা থেকে গাঁজা এনে ঝালকাঠির বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network