৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নেতানিয়াহুর কার্যালয় ও বিমানবাহিনী সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট: মার্চ ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)–এর জনসংযোগ বিভাগের দাবি, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও তাদের বিমানবাহিনী সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই আকস্মিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতর।বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয় দফতর এবং বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশিত ভিডিওটি কয়েক মিনিটের ছিল, যা প্রায় ৫ ঘণ্টা আগে সম্প্রচার করা হয়েছে। এরপর থেকে তার আর কোনো নতুন ভিডিও বা ছবি কোথাও প্রকাশিত হয়নি।

শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর পর ইরান পাল্টা প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ পর্যন্ত ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের দশ দফা হামলা চালিয়েছে ইরান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি , এনডিটিভি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network