শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

কলাপাড়ায় চাঁদাবাজি করতে গিয়ে দল নেতাসহ গ্রেফতার ৩

আপডেট: March 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহানুর রহমান সুমন (৩৫), মো. সজীব (৩০) ও মো. রাসেল (৩০)। রবিবার দুপুরে পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবির অভিযোগে সুমন তার দলবল নিয়ে শনিবার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের গেট থেকে মাছ ধরার উপকরণ জোরপূর্বক নিয়ে যান। এ সময় বাধা দিলে ভুক্তভোগীদের মারধর করা হয় এবং কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাতজনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network