১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন! যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানজুড়ে যৌথ বিধ্বংসী হামলা, চরম উত্তেজনায় বিশ্ব ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ভবানীপুরে তারাবিহ নামাজ পড়তে বের হয়ে পোড়া লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র বাকেরগঞ্জে শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ সংরক্ষিত এমপি হিসেবে দুর্দিনের বিএনপি নেত্রী ফাতেমা রহমানকে চায় বরিশালবাসী

পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে সোহাগ হাওলাদার (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে শহরের পুরান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম ও ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ সোয়েব।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে পুরান বাজারের আল আামিন মুরগির আড়ত থেকে ৩৭টি মরা মুরগিসহ প্রায় ১৫০টি জবাই করা মুরগি পটুয়াখালী পৌর নিউমার্কেটে পাঠানো হয়। সেখানে মরা মুরগি শনাক্ত হলে সেগুলো ফেরত পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে ৩৭টি মরা মুরগি নদীতে ফেলে দেওয়া হয়।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর ইসলাম বলেন, মরা মুরগি বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফার্ম থেকে জবাই করে মুরগিগুলো আনা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network