শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:: ‘পরিচ্ছন্ন বাকেরগঞ্জ, সবুজ আমাদের অহংকার—সবার আগে বাংলাদেশ, এটাই হোক অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।
গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাকেরগঞ্জ পৌর প্রশাসককে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায়। তার এ কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা পায়। পরে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমেও বিষয়টি প্রচারিত হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান গো-হাটে হাটবাজার উন্নয়নকাজ পরিদর্শনে যান ইউএনও মিলটন চন্দ্র পাল। পরিদর্শনের একপর্যায়ে হাটের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি নিজ হাতেই তা পরিষ্কার করেন।
একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে স্থানীয়দের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় হাটের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ১০টি ডাস্টবিন প্রদান করেন তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষিত অন্যতম সামাজিক আন্দোলন হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ আন্দোলনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।তিনি বাকেরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের বাড়ির আঙিনা নিজেরাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি হাটবাজার, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সবুজ বাকেরগঞ্জ গড়ে তোলা সম্ভব।’
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তা যখন শুধু নির্দেশনা না দিয়ে নিজেই পরিচ্ছন্নতার কাজে অংশ নেন, তখন তা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। ইউএনওর এমন উদ্যোগ পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পাদ্রিশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন, বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network