৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
জীবননগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এসএসসি ‘৯৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত বাকেরগঞ্জে যুবদল নেতা খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার নতুন প্রজন্মের স্বপ্ন নিয়ে ভরপাশা ইউপি চেয়ারম্যান পদে সাংবাদিক খান মেহেদী

পলাশবাড়ীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট: মার্চ ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনকালে হাতেনাতে আটকের প্রতিবাদে হামলা চালিয়ে মারপিটে আহত ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া @ মুন্না নামে দুই যু্বকের বিরুদ্ধে।

রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলী’র ছেলে দুলাল সরকার।

অভিযুক্ত রাসুদেব সরকার মহেশপুর গ্রামের অপূর্ব সরকারেরর ছেলে এবং লিয়ন মিয়া @ মুন্না নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

ভূক্তভোগী দুলাল সরকার তার লিখিত বক্তব্যে বলেন, রাসুদেব সরকার ও মোঃ লিয়ন মিয়া@ মুন্না সহ অপরিচিত আরও ৩/৪ জন ব্যক্তি শহরের লিপি হোটেল সংলগ্ন ফ্লেক্সি ও বিকাশের দোকান দিয়ে জমজমাট মাদক ব্যবসা করায় এলাকায় প্রতিদিন ক্রেতাদের ভীড় হয়। তাদের এহেন অসামাজিক কাজে বাঁধা দিতে গেলে তারা বিভিন্ন প্রকার খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

তারই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে অজ্ঞাত বেশ কিছু মাদকসেবী তাদের বিকাশের দোকানের পিছনে মাদক সেবন করাকালে ভূক্তভোগী দুলাল সরকার হাতেনাতে ধরে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীদের পক্ষ নিয়ে দুলালকে এলোপাতারী মারপিট করে রাসুদেব ও মুন্না। এসময় দুলালের পকেটে থাকা ২ লাখ বিশ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। দুলালকে বাঁচাতে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে দুলালকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন সহ আইন শৃঙখলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন দুলাল সরকার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network