৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ বাকেরগঞ্জে যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব: মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০ গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী

আপডেট: মার্চ ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। চাঞ্চল্যকর এ ঘটনা এখন এলাকায় টপ অব দ্য টাউনে পরিণত হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তালাকের নোটিশ পাঠান শাহীনুর বেগম (৪০)। সোমবার রাতে দুটি জবাই করা হরিণসহ মো. হানিফ (৪৫) গ্রেফতার হন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা খাল এলাকায় ঝটিকা অভিযান চালায় বন রক্ষীরা। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে দুটি জবাই করা হরিণ ও ৯টি বিশেষ ফাঁদসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মো. হানিফকে। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করে আসছিলেন।

গ্রেফতারের পর হানিফকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. পনির শেখ তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের নির্দেশে জব্দ হরিণের চামড়া ও শিং সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং মাংস কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।হানিফার এই অপরাধমূলক কর্মকাণ্ডে সামাজিকভাবে লজ্জিত হন তার স্ত্রী শাহীনুর বেগম। তিনি জানান, হানিফা আগে সাগরে মাছ ধরতেন। কিন্তু সম্প্রতি তিনি অসাধু উপায়ে হরিণ শিকারে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি।বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ে মালির কাজ করেন শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হানিফের এই অবৈধ কারবারের কারণে বন বিভাগে কাজ করা আমার পক্ষে দুরূহ হয়ে পড়ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network