১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট: মে ১৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘গতকাল বুধবার (১৪ মে) বিকেলে নগরীর নগরীর আমতলার মো‌ড় এলাকায় জনতা খালেদ খান র‌বিনকে আটক করে মারধর দিয়ে পু‌লিশের কাছে সোপার্দ করে। আহত অবস্থায় পু‌লিশ তাকে চি‌কিৎসার জন‌্য শেবা‌চিম হাসপাতালে নিয়ে যায়।

সেখান থেকে সে কৌশলে পা‌লিয়ে যায়। এ ঘটনায় ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের স্টিমার ঘাট পু‌লিশ ফাঁড়ি ইনচার্জসহ ৪ পু‌লিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরে তাকে ধরতে নগরীসহ ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে ঢাকার দক্ষিণখান কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পা‌লিয়ে যাওয়া খালেদ ব‌রিশাল সদর উপজেলার চরকাউয়া ইউ‌নিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপ‌তি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network