৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ দুমকিতে মশার চরম উপদ্রবে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় পানছড়িতে সচেতনতামূলক সভা পানছড়িতে বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ ঝালকাঠিতে উদ্বোধনের আগেই নবনির্মিত ঘাটলায় ফাটল বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলেন কর্মচারী নান্দনিক ফুলের সৌন্দর্যে নজর কাড়ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যাত্রী-পথচারীদের ভবানীপুরে মাদ্রাসাছাত্রকে হত্যা, রহস্য উদ্ঘাটন ঘাতক আটক বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি

আপডেট: মার্চ ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ । হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় মিলনমেলায়।

এ বছর জেলা শহরের মাঠে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয় হলি উৎসবের। পাড়া-মহল্লার গণ্ডি পেরিয়ে আয়োজিত এ উৎসবে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শিশু, কিশোর, তরুণ ও প্রবীণরা অংশ নেন। একে অপরকে আবির ও রঙ মাখিয়ে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। গান, নৃত্য ও আবৃত্তির পর রঙের খেলায় মেতে ওঠেন সবাই। লাল, নীল, সবুজ ও বেগুনি আবিরের ছোঁয়ায় মুহূর্তেই রঙিন হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। হাসি-আনন্দ আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে পড়ে চারপাশ।

আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি জেলার বিভিন্ন পাড়া-মহল্লাতেও যুগযুগ ধরে চলে আসা এ উৎসব উদযাপিত হচ্ছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠছেন অনেকে।

আয়োজকদের মতে, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে পালিত এই উৎসব সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে কেবল একটি ধর্মীয় উৎসবেই সীমাবদ্ধ থাকছে না; বরং এটি হয়ে উঠছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network