শিরোনাম
বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা: বই দেখে লেখায় বহিষ্কার ৪, দুই শিক্ষককে অব্যাহতি বরিশালের ৬ জেলা ও মহানগর নেতৃবৃন্দকে নিয়ে অঞ্চল জামায়াতের বৈঠক

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

আপডেট: August 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের এক বৃদ্ধাকে মো. বশির মিয়া (৩৮) নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধা নিজে।পরে স্থানীয় লোকজন অভিযুক্ত বশির মিয়াকে আটক করে সুপারি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশে ঘটনাস্থলে এসে বশিরকে থানায় নিয়ে যায়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে তালতলী উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।আটক বশির মিয়া উপজেলার মরানিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বশির মিয়া বাঁশ কিনতে উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায় যায়। ওই এলাকায় ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাঁশ কাটতে একটি দা দরকার বলে বৃদ্ধাকে জানান তিনি। কিন্তু ঘরে দা না থাকায় বৃদ্ধার সঙ্গে থাকা নাতনিকে অন্য বাড়িতে দা আনতে পাঠানো হয়। এ সুযোগে বশির ভুক্তভোগী বৃদ্ধাকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখায়।

কিন্তু বৃদ্ধা তাতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে এমন অভিযোগ ওই বৃদ্ধার।ঘটনার সময় ওই বৃদ্ধার ডাক-চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তখন অভিযুক্ত বশির পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে বশিরকে আটক করে থানায় নিয়ে যায়। ওই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, বৃদ্ধা নারীর ডাক চিৎকার শুনে এসে দেখি বশির দৌড়ে পালানোর চেষ্টা করছে। তখন আমরা তাকে ধাওয়া করে ধরে গাছের সাথে বেঁধে রাখি। পরে পুলিশ এসে থানায় নিয়ে গেছে।

কান্নাজনিত কণ্ঠে ওই বৃদ্ধা নারী বলেন, মোর আর মান-ইজ্জত কিছুই রইল না। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি ভাতা দেওয়ার কথা বলে জোরপূর্বক আমার সর্বনাশ করছে। আমি ওর বিচার চাই।

অভিযুক্ত মো. বশির মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছি, কিন্তু তার সঙ্গে খারাপ কোনো কাজ করিনি।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বাঁশ কেনার কথা বলে বৃদ্ধা এক নারীর সঙ্গে অনৈতিক ঘটনার অভিযোগে মো. বশির মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network