আপডেট: May 14, 2020
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বরুড়ায় ৪২৫ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করে জাকের পার্টি। জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক আলহাজ্ব মুফতী মাওলানা শরিফুল ইসলাম সাইফীর উদ্যোগে এবং দুবাই শাখা জাকের পার্টির সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সহযোগিতায় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাফ্রজ মো: আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব চিকিৎসক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার তৌহিদুল ইসলাম, বরুড়া উপজেলা জাকের পার্টি সভাপতি মুহাম্মদ কামরুল হাসান শিবলী, আড্ডা ইউনিয়ন জাকের পার্টি সভাপতি মুহাম্মদ শাহাজান হোসেন তালুকদার, আদ্রা ইউনিয়ন জাকের পার্টি সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবেল হোসেন, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আডডা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন হৃদয়।
.

