বসতঘরে মিলল বিষধর গোখরা সাপের ২০টি বাচ্চা

আপডেট: July 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের বসতঘর থেকে ২০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুঁড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয়।স্থানীয় চঞ্চল মাহমুদ বলেন, খবর পেয়ে মুকুল হোসেনর বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি, মুকুলের টিন ও মাটি দিয়ে তৈরি বসতঘর খনন চলছে। আর একে একে বের হচ্ছে জীবিত সব সাপের বাচ্চা।চা দোকানি মুকুল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পান।

আবার খুব দ্রুতই কোথায় যেন হারিয়ে যায়। কয়েকবার এ ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর সোমবার সকালে থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। শেষ পর্যন্ত ২০টি জীবিত বাচ্চা পাওয়া যায়। তাবে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এগুলোকে একটি প্লাস্টিকের পাত্রে ভরে রাখা হয়েছে।

পরে এলাকার ওঝা চিত্ত দাশকে খবর দেওয়া হয়। তিনি এসে জানান- এগুলো গোখরা সাপের বাচ্চা, যা খুবই বিষধর।ওঝা চিত্ত দাশ জানান, উদ্ধারকৃত বাচ্চাগুলো গোখরা সাপের। এগুলোর বয়স কমপক্ষে ১০ দিন হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network