৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ বাকেরগঞ্জে যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব: মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০ গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে

আপডেট: মার্চ ৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন:: আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন হাওলাদার। আসন্ন পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি সর্বস্তরের নাগরিকদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়ন ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে পরিচিত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন, “আমি ৬নং ওয়ার্ডের জনগণের সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার কাজ। তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন।বাকেরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি ইতোমধ্যে গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু হয়েছে। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা জানার চেষ্টা করছেন। অনেকেই তাঁর তরুন নেতৃত্ব, সততা ও সামাজিক গ্রহণযোগ্যতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে মোঃ নাসির উদ্দিন হাওলাদারের প্রার্থিতা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network