১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বিএম কলেজের শিক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সাগর মৃধাসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরিশাল নগরের কলেজ অ্যাভিনিউ পুকুর পাড় এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।আহতদের বরিশালের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজন ও আহতরা জানান, সাগর মৃধা ও তার দুই বন্ধু রাতে বাসায় যাওয়ার সময় অতর্কিত হামলার শিকার হন। হামলার সময় ২০/২৫ জন তাদের পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা শটকে পরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ও পরে হামলাকারীরা প্রকাশ্যে দা, ছুরি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে আশপাশের এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এদের মধ্যে নগরের ২১ নম্বর ওয়ার্ডের ধোপা বাড়ির মোড়, গোরস্তান রোড, অক্সফোর্ড মিশন রোডের বেশ কয়েকজন বখাটে রয়েছে।

এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল সরকারি বিএম কলেজের সমন্বায়ক শাহাবুদ্দিন ও জিয়াউর রহমান নাঈম ।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পুলিশ সদস্যরা গেছেন, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।রাতের ওই হামলার ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি আরও বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে, যাদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network