১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩১ লাখ ৩৮ হাজার, মৃত্যু ২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে

আপডেট: এপ্রিল ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ১৭ হাজার ৯৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৩৮ হাজার ১১৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৫০৫ জন।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৩ হাজার ৮২২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার ১২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network