শিরোনাম
শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩৩ লাখ ৮ হাজার, মৃত্যু ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে ২ লাখ ৩৪ হাজার ১০৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ২৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখ ৪২ হাজার ৮৪১ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯৫ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৬১ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬৭ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫ হাজার ৪৬৩ জন।
তৃতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৬ হাজার ৭৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৩ জন।
এছাড়া স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬৩৯ জন। ফ্রান্সে করোনায় ২৪ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৭ হাজার ১৭৮ জন ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network