শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজার, মৃত্যু ১ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৩০ হাজার ৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৯৮ হাজার ৭৭৬ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ১৮৫ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ৪৩২ জন।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৯৯৬ জনের। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৯২ হাজার ৯৯৪ জন।
 
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৫২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮১৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network