১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়ালো

আপডেট: এপ্রিল ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ১৩ হাজার ৮৮৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৯৮৩ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২১ হাজার ৮৯৮ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
 
আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৭ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ হাজার ৯৫৭ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। তবে ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে তারা। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৯৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৬৩ জন।
 
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ১১৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১২৭ জন।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৫২ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network