১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে

আপডেট: এপ্রিল ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনায় বিশ্বে এক লাখ ৪৫ হাজার ২২০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭৫ হাজার ৯৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৪৬ হাজার ৪২২ জন।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
 
এদিকে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬ লাখ ৫৪ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৯০ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৭০ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।
 
এছাড়া তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ১৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন।
এদিকে প্রাণঘাতী এই ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৪১ জন। এর মধ্যে ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network