১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন! যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানজুড়ে যৌথ বিধ্বংসী হামলা, চরম উত্তেজনায় বিশ্ব ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ভবানীপুরে তারাবিহ নামাজ পড়তে বের হয়ে পোড়া লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র বাকেরগঞ্জে শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ সংরক্ষিত এমপি হিসেবে দুর্দিনের বিএনপি নেত্রী ফাতেমা রহমানকে চায় বরিশালবাসী

ভবানীপুরে তারাবিহ নামাজ পড়তে বের হয়ে পোড়া লাশ হয়ে ফিরল মাদ্রাসাছাত্র

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর  প্রতিনিধি:: তারাবিহর নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মাদ্রাসাছাত্র মাহাবুল হোসেন রনি (১৪)। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত মাহাবুল হোসেন রনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের সোহাস মিয়ার ছেলে এবং খুরশীদিয়া মারকাযুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার ছাত্র।

মাহাবুলের পরিবার ও পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি বাড়িতে সোহাগ মিয়া সপরিবারে বসবাস করেন। শুক্রবার রাতে পাশের একটি মসজিদে তারাবিহ পড়তে বাসা থেকে হয় মাহাবুল। তারাবি শেষ হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হয়। রাতে কোথাও না পেয়ে সকাল থেকে ফের খোঁজাখুঁজি শুরু করেন।

শনিবার সকালে ভবানীপুর এলাকায় একটি হোটেলের পেছনে ঝোপের ভেতর রনির পোড়া লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তার বাড়ির লোকজন মাহবুবের লাশ শনাক্ত করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহাবুলের বাবা সোহাগ মিয়া বলেন, আমার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে। আমি পোশাক কারখানায় চাকরি করি। কারো সঙ্গে ঝগড়া বিবাদ নেই। তাহলে কারা আমার ছেলেকে হত্যার করল। আমি তো কারো ক্ষতি করি নাই।জয়দেবপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা মাদ্রাসাছাত্রকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাকে হত্যার কারণ এখন পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি। তবে তদন্ত কাজ চলমান আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network