১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

ভারতে করোনা আক্রান্ত বেড়ে ৪৪২১, মৃত ১১৭

আপডেট: এপ্রিল ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
লকডাউনের মধ্যেই ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২১ জনে। এদিন দেশটিতে আরো আটজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১১৭ জনের।
মঙ্গলবার বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল এ তথ্য জানিয়েছেন।
 
লব আগরওয়াল জানান, করোনা মোকাবিলায় ভারত জুড়ে লকডাউন ছাড়াও একাধিক কঠিন পদক্ষেপ নেয়া সত্ত্বেও মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে অনেক রাজ্য লকডাউনের মেয়াদ বাড়াতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে।
 
তিনি আরো জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সব রাজ্য ও জেলাকে প্রয়োজনীয় নির্দেশিকা দেয়া হয়েছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে কোয়ারেন্টাইন ম্যানেজমেন্ট, রোগীদের ওপর নজর রাখা, সন্দেহভাজনের লক্ষ্য রাখা হচ্ছে। পুণে, ভিলওয়ারা, টুঙ্কুরে এর ফল পাওয়া গেছে। প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসকদের ট্রেনিং ও অ্যাম্বুলেন্সের ওপর নজর রাখা হচ্ছে।
 
জানা গেছে, করোনা মোকাবিলার জন্য দেশটি ২৫০০ ট্রেনকে আইসোলেন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে।
 
সূত্র: ইন্ডিয়াটাইমস
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network