শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

মাদ্রাসাশিক্ষকদের বেতন বাড়ালেন মমতা

আপডেট: March 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন ভারতের পশ্চিমবঙ্গে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। এবার তাদের দাবি মেনে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মাদ্রাসাশিক্ষক ও কর্মচারীদের বেতন বৃদ্ধিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। খবর জিনিউজের।

গত বছরের ১ এপ্রিল থেকে নতুন কাঠামো অনুযায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা বেতন পাবেন বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে ষষ্ঠ বেতন কমিশন বাস্তবায়ন করেছে। এবার মাদ্রাসাগুলোর মুখ্য সম্প্রসারক, সম্প্রসারিকা, করণিক ও গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষাকেন্দ্র, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ও শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও কর্মীদের বেতন বাড়ল। ১ এপ্রিল ২০১৯ সাল থেকে কার্যকর হচ্ছে বেতন কাঠামো।

এখন মাদ্রাসার গ্রুপ ডি কর্মীর ন্যূনতম বেতন ৫ হাজার ৬৫৬ টাকা। সেটিই বেড়ে হলো ৯ হাজার টাকা। মুখ্য সম্প্রসারকদের ন্যূনতম বেতন ছিল ১০ হাজার ৪২১ টাকা। সেটিই বেড়ে হয়েছে ১৪ হাজার।

নতুন বেতন কাঠামোয় গড়ে সব স্তরেই বেতন বেড়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network