শিরোনাম
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা: বই দেখে লেখায় বহিষ্কার ৪, দুই শিক্ষককে অব্যাহতি

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত

আপডেট: August 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘুরতে বেরিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), নয়নের (২৩) ও সজীব শেখ (২৪)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরকান্দা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বরে বেড়াতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক চয়ন মারা যান এবং বাকি দুজন গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানেও অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। পথে একজন এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির চাপায় তিন তরুণ নিহত হওয়ার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network