শিরোনাম

রাইস কুকারে দেড় কোটি টাকার স্বর্ণ

আপডেট: September 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে রাইস কুকারের ভেতর থেকে প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত টিম। গতকাল শনিবার ব্যাগ দুটি স্ক্যানিংয়ে রাইস কুকারের ভেতরে তিনটি সোনার পিণ্ড শনাক্ত হয়। তিনটি সোনার পিণ্ডের ওজন ১ কেজি ৮৫০ গ্রাম। যার বাজারমূল্য ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, গত শুক্রবার ওমান এয়ারের একটি ফ্লাইটে দুটি ব্যাগ চালান হিসেবে আসে। কিন্তু যাত্রীদের লাগেজ যে বেল্টে দেওয়া হয় সেখানে ব্যাগ দুটির মালিকানা ২৪ ঘণ্টাও কেউ দাবি করেনি। এতে ব্যাগ নিয়ে গোয়েন্দাদের সন্দেহ হয়। গতকাল শনিবার ব্যাগটি স্ক্যানিংয়ে দেওয়া হয়। এতে রাইস কুকারের ভেতরে করে সোনার আনার প্রমাণ পাওয়া গেলে ব্যাগ খুলে তল্লাশি করা হয়। রাইস কুকারের ভেতরের অংশ ভেঙে ফেলে সেখানে সোনার বারগুলো ঢুকানো হয়েছিল। ওপরে দেখতে রাইস কুকার মনে হলেও আসলে সেটি ছিল লোহার খাঁচা। স্ক্যানিংয়ে যাতে ধরা না পড়ে সেই জন্য এ কৌশল নিয়েছিল। সোনার পিণ্ডগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে গত শুক্রবার শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি ৮০০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। এসব সোনা একই কায়দায় অর্থাৎ রাইস কুকারের ভেতরে করে লুকিয়ে আনা হয়েছিল

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network