শিরোনাম
সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎ চরফ্যাশনে চ্যাম্পিয়ন ফাদার-মাদারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা জীবননগর সীমান্তে মাদকসহ যুবক আটক

রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বললেন, এটা পাতানো টুর্নামেন্ট’

আপডেট: July 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর ফরাসি রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়েরের কড়া সমালোচনা করেছেন মিশরের খেলোয়াড়রা। তাদের দাবি, এই রেফারির কারণেই ২-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের।৫৮ মিনিটে মুস্তাফা জিকোর একটি গোল বাতিল করেছিলেন রেফারি। ম্যাচ শেষে চোখের পানি ফেলতে ফেলতে সাংবাদিকদের মুস্তাফা জিকো বলেন, ‘রেফারি নিরপেক্ষ ছিলেন না, ন্যায্যও ছিলেন না। তিনি স্পষ্টভাবে আমাদের সঙ্গে অন্যায় করেছেন এবং পুরো একটা দেশের পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। শুরুর মিনিট থেকেই তিনি খেলোয়াড়দের মধ্যে নেতিবাচক অনুভূতি তৈরি করেছেন। আল্লাহ সাক্ষী থাকুক। এই টুর্নামেন্ট পাতানো।’মিশর ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। এরপর আর্জেন্টিনার হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান রোমেরো। চার মিনিট পর সমতা টানেন লিওনেল মেসি। আর যোগ করা সময়ের দুই মিনিটে জয়সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ।

তবে কোচ হাসানের অভিযোগ আরও অনেক বিষয় নিয়ে। প্রথমে ২-০ গোলে এগিয়ে দেওয়া মিশরের একটি গোল ভিএআর যাচাইয়ের পর বাতিল হয়েছিল। এছাড়া যোগ করা সময়ের শেষ দিকে বক্সের ভেতর একটি কড়া ট্যাকল রিভিউ না করায়ও ক্ষুব্ধ ছিল মিশর।

হাসান বলেন, ‘আমি এই ফলাফলে সন্তুষ্ট না। ম্যাচে যেভাবে ঘটনা ঘটেছে, তাতেও আমি সন্তুষ্ট না। আমি সুন্দর করে বা বেছে বেছে শব্দ ব্যবহার করে বলতে চাই না যে দুর্ভাগ্য, এসব বলতে চাই না। আজ আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা অবিচারের শিকার হয়েছি।’

হাসান জানান, রেফারি হিসেবে লেতেক্সিয়েরকে নিয়ে আপত্তি জানিয়েছিল মিশর। রেফারির ‘পটভূমি’ নিয়ে কথা বলেন তিনি। লেতেক্সিয়ের ফ্রান্সের নাগরিক। অতিরিক্ত সময়ের নয় মিনিটে ভিএআর রিভিউ না হওয়ায় আপত্তি জানানোর পর হলুদ কার্ড দেখেন হাসান।২০২৬ বিশ্বকাপের আর কোনো ম্যাচ না দেখার প্রতিজ্ঞা করেছেন হাসান। তার দল বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর কতটা কাছে গিয়েছিল, সেটাও উল্লেখ করেন তিনি।

হাসান বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের তুলনায় আমরা ভালো খেলেছি। সবদিক থেকেই আমরা ভালো ছিলাম। কিন্তু ফলাফল, পরিণতি প্রভাবিত হয়েছে মাঠের ভেতরের কিছু বিষয় দিয়ে এবং ম্যাচের আগের কিছু বাইরের বিষয় দিয়ে।’দুই গোলে এগিয়ে থেকেও ম্যাচের সময়সূচি নিয়ে প্রশ্ন তোলেন হাসান। আটলান্টায় দুপুরের সময়সূচি নিয়ে আপত্তি জানান তিনি।হাসান বলেন, ‘যে বা যারা এসব ম্যাচের সময়সূচি ঠিক করে, তারা কখনো ফুটবল খেলেনি বলেই আমি মনে করি। এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই, কারণ দুপুর ১২টায় কখনো ফুটবল ম্যাচের সময় রাখা হয় না। দুপুরে মানুষ হাঁটতে যায়, একটু বাতাস নিতে যায়, হয়তো ব্রাঞ্চ করতে যায়, কিন্তু খেলতে যায় না। মাঠে নামে না।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়রা কখন খাবে? তাদের কি সকাল সাড়ে ৭টায় খাবার খেয়ে দুপুরে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে? কেউ কি সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে?’

তিনি বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলার আছে। চারদিকে নেতিবাচক দিক। এটা শুধু বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, যেভাবে সব ঘটেছে তাতে বিশ্বাসযোগ্যতার অভাব আছে।’তিনি শেষে বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। কিন্তু আমরা যা প্রাপ্য ছিলাম, তা পাইনি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network