৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
পাথরঘাটায় হরিণ শিকার কাণ্ডে স্বামী কারাগারে, লজ্জায় তালাক দিলেন স্ত্রী বাকেরগঞ্জে কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার জনপ্রিয়তায় এগিয়ে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ বাকেরগঞ্জে যুবদল নেতা মনিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব: মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ গ্রেফতার ১০ গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

আপডেট: অক্টোবর ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চার জনসহ তারা ৬ জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখেন ভাই-ভাবির মরদেহ। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।

তিনি আরও জানান, তাদের সঙ্গে জমি-জায়গা নিয়ে পাশের কিছু লোকের বিরোধ রয়েছে। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।

কলারোয়া থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহকর্তা শাহিনুর রহমানসহ চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাঁধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network