সৈকতে ভেসে এলো ৬ ফুটের মৃত ডলফিন

আপডেট: July 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় ভেসে এসেছে একটি মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৃত ডলফিন টিকে দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মৃত ডলফিনটিকে উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

শুভসন্ধ্যা এলাকার জামাল হাওলাদার বলেন, সকাল ১০টার দিকে লঞ্চ ঘাট এলাকায় একটি মৃত ডলফিনকে ভাসতে দেখি। এটি প্রায় ৬ ফুট লম্বা হবে। ডলফিনের লেজের দিকে এবং গলার দিকে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হয় সাগরের মাছ শিকার করার সময় জেলেদের জালে পেঁচিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে।

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে কিভাবে ডলফিনটি মারা গেছে এখনই বলা যাচ্ছে না। ডলফিনটিকে নিরাপদ স্থানে নিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network