হোটেলে অসামাজিক কাজের সময় ১৯ যুবক-যুবতী ধরা

আপডেট: July 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড ও কোতোয়ালী মোড়ের দুটি হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকায় ১৯ যুবক-যুবতীকে আটক করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে স্টেশন রোড এলাকার হোটেল হিলটাউন (আবাসিক) থেকে ছয় যুবক ও চার যুবতীকে এবং রাত ১টার দিকে কোতোয়ালী মোড় সংলগ্ন রঙ্গম সিনেমা হল এলাকার হোটেল সম্রাট থেকে পাঁচ যুবক ও চার যুবতীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে হোটেল হিলটাউন ও হোটেল সম্রাটে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network