১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: গৌরনদীতে র্যা লী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

আপডেট: অক্টোবর ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: গৌরনদীতে র্যা লী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

‎নিজস্ব প্রতিবেদক।।

‎বর্ণাঢ্য র‍্যলী, বৃক্ষরোপণ এবং প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে গৌরনদীতে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের উদ্যোগে এ বছর দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মঙ্গলবার সকালে কারিতাস গৌরনদী কার্যালয় থেকে একটি র্যা লী বের হয়। র‍্যলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কারিতাস মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যলিতে প্রবীণ ব্যক্তিরা, কারিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের নাগরিকেরা অংশ নেন।

‎পরে কারিতাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী।

‎এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল, “এক দিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্বে তোমাকে রাখবো আগলে”।

‎আলোচনা সভায় প্রবীণদের অধিকার, সমাজে তাঁদের অবদান এবং যত্নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

‎আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, সুধীর কুমার, প্রবীণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সমাজসেবা অফিসের সহকারী মোঃ শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক, এবং মিস্টার পল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎বক্তারা প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করার এবং তাঁদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ গৌরনদী ক্যাথলিক চার্চ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সবুজ পরিবেশ সৃষ্টি এবং প্রকৃতির প্রতি প্রবীণদের ভালোবাসা থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

‎কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের এই আয়োজন প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের সমাজে সক্রিয় রাখার বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network