শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

৬ কেজি গাঁজাসহ ৩ নারী গ্রেপ্তার

আপডেট: February 22, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুরের মনছের আলীর মেয়ে মমেনা আক্তার মুক্তা (৩৬), জয়পুরহাট জেলার সদর থানার পশ্চিম দেবীপুরের মৃত মোস্তাক মিয়ার স্ত্রী রেশমা আক্তার ডলি (৩০) ও একই থানার সাকিদার পাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৭)।

মঙ্গলবার রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ মায়ের দোয়া স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ সময় তাদের সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ ও অপর একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network