শিরোনাম
জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা

সিরাজগঞ্জে ৮ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

আপডেট: April 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ৮ মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম বেলাল হোসেন মাহিম।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের রডমিস্ত্রি আবদুল্লাহ আল মানুনের ছেলে।এদিকে এ ঘটনায় পুলিশ নিহতের মা মুক্তা খাতুন (২৫), নানা মোহাম্মদ আলী ও নানি দুলু খাতুনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।এ বিষয়ে নিহতের দাদি পারভীন, চাচা আসাদুজ্জামান ও চাচাতো চাচা আমিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ইফতার শেষে শিশু মাহিমের বাবা আবদুল্লাহ আল মানুন ধান কাটতে যান।

তারাও তাকে এগিয়ে দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের মেঝেতে শিশু মাহিমের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। শিশুটির মুখ লাল টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় তার মা মুক্তা পলাতক ছিলেন।

প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে, পরকীয়ার জের ধরে নিহতের মা মুক্তা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান।পুলিশ পরে ছোট মহারাজপুর গ্রাম থেকে মুক্তার বাবা-মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

আজ বুধবার ভোরে মুক্তার এক চাচা তাকে থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই শাহজাহান বলেন, নিহতের মা, নানা, নানিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এটি শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।পরকীয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network