বালু বোঝাই ট্রাক কেড়ে নিল ঘুমন্ত মা-মেয়ের প্রাণ

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় ঘুমন্ত অবস্থায় নিহত হয়েছেন মা-মেয়ে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওমরপুর এলাকার কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি ও মেয়ে কাতুলী বেগম। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুঁড়ে ঘর নির্মাণ করে বসবাস করতেন।
 
জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়ে ঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেন। এদিকে দুঘর্টনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে আটক করেছে পুলিশ।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারের নামে মামলা হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network