শিরোনাম
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ মাদারীপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ গাজীপুরে গভীর রাতে আগুনে মসজিদসহ ২০ দোকান পুড়ে ছাই ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদাতা আ‍‍`লীগ নেতা এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাকেরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা চীনে চিকিৎসাধীন জীবননগরের সাংবাদিক চাষি রমজান, সুস্থতার জন্য দোয়া কামনা কলাপাড়ায় শিশু রায়হান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, র‌্যাবের অভিযান- গ্রেফতার ২

আপডেট: May 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার পাওয়ার খবর দিয়েছে র‌্যাব।বৃহস্পতিবার উপজেলার পটিয়া সীমান্তের কাছে পাহাড়ে কারখানাটির সন্ধান পাওয়ার দাবি করেছেন র‌্যাব কর্মকর্তারা।অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম, অস্ত্র, গুলি উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয়।এরা হলেন-রোকন (৩৮) ও আব্দুল (৩২)। দুই জনেরই বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার খুরুশীয়া এলাকায়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, বাইল্ল্যার বাপের ডেবা নামে দুর্গম পাহাড়ে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে আসছিল তারা। দেশীয় পদ্ধতিতে তৈরি করা এসব অস্ত্র চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলার সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়।

“দুর্গম পাহাড়টিতে বাঁশ পলিথিন দিয়ে দোচালা বানিয়ে সেখানে অস্ত্রগুলো তৈরি করা হতো। অভিযানে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি চারটি ওয়ানশুটার গান, তিন রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।”
অস্ত্র তৈরি ও বিক্রির সাথে আরো কারা জড়িত সে ব্যাপারে খোঁজ এবং মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এএসপি মামুন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network