কর্নকাঠীতে কর্মহীনদের ঈদ উপহার দিলেন সমাজসেবক হাজী নুরুল ইসলাম মুন্সী

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাজিব খানঃ
বরিশাল সদর উপজেলা কর্ণকাঠীতে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন এবং ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্থদের মাঝে ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন হাজী নুরুল ইসলাম মুন্সী। শুক্রবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলাধীন কর্ণকাঠী খয়রাবাদ সেতু সংলগ্ন তার বাসভবনের সামনে এই ঈদ সামগ্রী ও ত্রাণ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ৭নং চরকাউয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবুল হক সেন্টু, সমাজ সেবক আউয়াল খান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সমাজসেবক নুরুল ইসলাম বলেন, মানব সেবাই আল্লাহর নিকট অতি উত্তম ইবাদত। তাই এলাকার সকল স্বচ্ছল ব্যাক্তিগণ কর্মহীন ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজকে মানবতার এক মহৎ নিদর্শন পরিলক্ষিত হবে। সমাজের কর্মহীন মানুষগুলো অনাহারী জীবন যাপন থেকে পরিত্রান পাবে। তাই তাদের জন্য আমার এই সামান্য আয়োজন। আগামী দিনে সাধ্য অনুযায়ী গরিবদুঃখীদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network