বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার, আক্রান্ত ৫৪ লাখ ৩ হাজার

আপডেট: May 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: মহামারি করোনাভাইরাসে প্রতিদিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন লাখ ৪৪ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৩ হাজারের অধিক মানুষ। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সারা বিশ্বের মোট সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৭ হাজার ২৩০ জন।
 
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের।
বর্তমানে রাশিয়াকে হটিয়ে করোনা আক্রান্তের তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। শুক্রবার দেশটিতে ১৬ হাজার ৫০৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন। এদিকে রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৭৪ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network