শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

গাজীপুরে করোনায় নতুন আক্রান্ত ৬০, আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছুঁই ছুঁই, মোট মৃত্যু ১১

আপডেট: June 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দেড় হাজারে পৌঁছেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ জন। এনিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৯০ জন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরের ২৬ জন, কালিয়াকৈরের সাতজন, শ্রীপুরের ২৫ জন ও কাপাসিয়া উপজেলার দুইজন রয়েছেন।গাজীপুরে মোট করোনা আক্রান্ত এক হাজার ৪৯০ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৬৩ জন, কালীগঞ্জের ১৫১, কাপাসিয়ার ১০২, শ্রীপুরের ১১৮ এবং সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার ৯৫৬ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে বুধবার (৩ জুন) পর্যন্ত ১২ হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভ রিপোর্ট এসেছে এক হাজার ৪৯০ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১১ জন। সুস্থ হয়েছেন ২৮৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network