আপডেট: August 9, 2026
দানিসুর রহমান লিমন:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।রবিবার (৯ আগস্ট) বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।
*চরাদি ইউনিয়ন পরিষদ মো. আমিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর* দাড়িয়াল ইউনিয়ন পরিষদ প্রদীপ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা * দুধল ইউনিয়ন পরিষদ শেখ তৌহিদুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা*ফরিদপুর ইউনিয়ন পরিষদ মো. এনামুল হক, একাডেমিক সুপারভাইজার* কবাই ইউনিয়ন পরিষদ মো. এনামুল হক, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা*নলুয়া ইউনিয়ন পরিষদ মো. ইলিয়াস আহমেদ আহসান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা*কলসকাঠী ইউনিয়ন পরিষদ ডা. আলাউদ্দিন মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।*গারুড়িয়া ইউনিয়ন পরিষদ মো. রেজাউল করিম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা* ভরপাশা ইউনিয়ন পরিষদ এইচ এম রেজাউল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।* রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ মো. ওসমানুল্লাহ, উপজেলা পানি উন্নয়ন কর্মকর্তা*পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
তিনি বলেন, উপজেলার চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।তিনি প্রত্যাশা করেন- এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১ টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।

