শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ ইউনিস খান

আপডেট: June 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানকে দেশটির জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে তারা।
ইংল্যান্ডের মাটিতে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান। সেই সিরিজ থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন ইউনিস। তার সঙ্গে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক স্পিনার মুস্তাক আহমেদকে। দলের মেন্টর হিসেবেও কাজ করবেন তিনি।
 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান এক বিবৃতিতে বলেন, ইউনিস খানের মতো একজন আমাদের দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করতে রাজি হওয়ায় আমরা অভিভূত। তাকে এই প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন।’
 
তিনি আরো বলেন, ‘বর্তমান দলের অনেকেই ইউনিস খানকে রোল মডেল মনে করেন। তার দর্শন ও কাজ থেকে ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি।’
ইংল্যান্ড সফরে তিনটি করে ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network