শিরোনাম
জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে

আপডেট: January 21, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে

নির্বাচন কমিশনের সম্মতিতে জীবননগরসহ দেশের আট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীনকে বদলি করে নগরকান্দাতে দেওয়া হয়েছে, আর বাহুবল উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে-কে বদলি করে দেওয়া হয়েছে জীবননগর উপজেলায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত কর্মকর্তাদের তাদের নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য The Code of Criminal Procedure, 1898 এর Section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো। বর্ণিত কর্মকর্তারা বৃহস্পতিবারের (২২ জানুয়ারির) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় বৃহস্পতিবার অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন। নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network