বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা আট লাখ ১১ হাজার ছাড়ালো

আপডেট: August 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে আট লাখ ১১ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১১ হাজার ৪৮ জন। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬০ লাখ ৩৭ হাজারের অধিক মানুষ।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫৮ লাখ ৬৭ হাজার ৮১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩৭ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৬৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৪৯ হাজার ৬৯ জন।
তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬০ হাজার ২৫৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ৮০৬ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৭ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৫ হাজার ৩১৭ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪৬ হাজার ৪১৩ জনের মৃত্যু ও ৩ লাখ ৮ হাজার ১৩৪ জন আক্রান্ত হয়েছে।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network