শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

মুফতি সাঈদকে বিয়ের পর প্রথম ছবি পোস্ট করলেন সানা খান

আপডেট: November 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বিগ বস-এ যোগ দিয়ে খ্যাতি পাওয়া সানা খান কিছুদিন আগে ঘোষণা করেন, এবার তিনি আল্লাহের পথে চলবেন। আর সেই জন্য শোবিজ জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার ফের চমক দিয়েছেন সানা। ভারতের গুজরাটের সুরাতের মুফতি আনস সাঈদকে বিয়ে করেছেন এই বলিউড অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবারই বিয়ে করেন প্রাক্তন অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী সানা খান। বিয়ের পর শনিবার ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করেছেন সানা।

স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশানে সানা লিখেছেন, ”আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবেসেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে বিয়ে করেছি, আল্লাহই আমাদের এই দুনিয়ায় ঐক্যবদ্ধ করে রাখুন এবং জান্নাতে পুনরায় মিলিত করবেন।”

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

ধর্মের টানে গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করছিলেন অভিনেত্রী তথা প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সানা খান। তাঁর বিনোদন জগত ছাড়ার ঘোষণায় যেমন অনেকেই অবাক হয়েছিলেন, একইভাবে বিয়ের খবরেও অনেকেই অবাক হয়েছেন।

একেবারেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরাটে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন সানা খান। বিয়ের অনুষ্ঠানে সানাকে সাদা গাউন, সঙ্গে হিজাব পরে থাকতে দেখা গিয়েছে। আর মৌলানা মুফতি আনসকে সাদা কুর্তা-পাজামা পরে থাকতে দেখা গিয়েছে। বিয়ের অনুষ্ঠানের পর কেক কেটে উদযাপন করতেও দেখা যায় সানা ও মুফতি আনসকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network