২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

বাকেরগঞ্জ চরাদী ইউনিয়নে দলীয় মনোনয়ন জমা দিলেন যুবলীগ নেতা ওয়াসিম

আপডেট: জানুয়ারি ১৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদী ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন যুবলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম মল্লিক (ওয়াসিম)। গতকাল দুপুরে বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ২৪ বছর যাবত তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। বিগত চার দলীয় জোট সরকারের আমলে হামলা মামলার শিকার হয়েও তখন দলীয় কার্যক্রমে রাজপথে ছিলেন বেশ সরব। তাছাড়া সামাজিক কর্মকান্ডে তিনি চরাদী ইউনিয়নে সর্বজনের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। মনোনয়ন ফর্ম জমার পরে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ওয়াসিম ভাই একজন সাদা মনের মানুষ। শত প্রতিকুলতায় তিনি দলীয় কর্মসূচী থেকে পিছপা হননি। তাছাড়া মাঠ পর্যায়ে গণমানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক অনেক বেশী। তাই তাকে মনোনয়ন দিলে চরাদীতে নিরঙ্কুশভাবে নৌকাকে বিজয়ী করা সম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network