শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা

আপডেট: January 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার:: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয় ২৪ হলে দীর্ঘদিন ধরে কক্ষ বরাদ্দ না পাওয়ার প্রতিবাদে প্রভোস্ট অফিসে তালা দিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।সোমবার ২৬ জানুয়ারি বিকাল পাঁচটার দিকে হলটির ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের গণরুমে অবস্থানরত শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নেন।শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালের জুলাই মাস থেকে আলাদা কক্ষ দেওয়ার আশ্বাস পেয়েও তা এখনো বাস্তবায়ন হয়নি।

চার বছরের শিক্ষাজীবনের প্রায় দেড় বছর তারা গণরুমে কাটাতে বাধ্য হচ্ছেন। এতে পড়াশোনা এবং স্বাভাবিক ছাত্রজীবন দুটোই ব্যাহত হচ্ছে।ঘটনার সময় উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মাসুদুর রহমান, সহকারী প্রভোস্ট মো. ফয়সাল ও মো. মোতাসিম।
প্রভোস্ট ড. মাসুদুর রহমান জানান, হল প্রশাসন শুরু থেকেই রুম সংকট নিরসনে কাজ করে যাচ্ছে।আজকেই শিক্ষার্থীদের জন্য দুটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে বাকি শিক্ষার্থীদেরও কক্ষে ওঠার ব্যবস্থা সম্পন্ন হবে। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রভোস্টের আশ্বাসে তালা খুলে আন্দোলন স্থগিত করেন।উল্লেখ্য, শুধুমাত্র কক্ষ বরাদ্দ না পাওয়াকেই কেন্দ্র করে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network