বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৮

আপডেট: January 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। খবর-আল জাজিরার।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network