শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বরিশালকে প্রথমদিনই অলআউট করলো ঢাকা মেট্রো

আপডেট: March 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২২তম আসর। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে হয়েছে স্বাগতিক বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো।
ঢাকা মেট্রোর বোলিং তোপে প্রথম দিনই ২৪১ রানে অলআউট হয় বরিশাল। জবাবে দিন শেষে ১ উইকেটে ২৯ রান করেছে ঢাকা মেট্রো। ৯ উইকেট হাতে নিয়ে ২১২ রানে পিছিয়ে ঢাকা মেট্রো।

টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বরিশাল। শুরুটা ভালো হয়নি তাদের। ৫১ রানে ৩ উইকেট হারায় বরিশাল। চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার মোহাম্মদ আশরাফুল ও সৈকত আলি। ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি আশরাফুল ও সৈকত। আশরাফুল ৪৮ ও সৈকত ৩৬ রান করে আউট হন।

আশরাফুল-সৈকতের বিদায়ে ১৪৫ রানে ষষ্ঠ উইকেট হারায় বরিশাল। এতে দ্রুত গুটিয়ে যাবার শংকায় পড়ে বরিশাল। তবে সপ্তম উইকেট ৬৭ রানের জুটি গড়ে দলের স্কোর ২০০ রান পার করেন সোহাগ গাজী ও আবু সায়েম। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন দু’জনেই। কিন্তু গাজী ৪৫ ও সায়েম ৪৬ রানে আউট হন।

গাজী-সায়েমের আউটের পরই ২৪১ রানেই গুটিয়ে অলআউট বরিশাল। ঢাকা মেট্রোর আবু হায়দার ও রাকিবুল হাসান ৩টি করে এবং আরাফাত সানি ২ উইকেট নেন।

দিনের শেষভাবে ব্যাট হাতে নেমে ওপেনার আমিনুল ইসলাম ইমনকে হারায় ঢাকা মেট্রো। ১০ রান করেন ইমন। জাহিদুজ্জামান ৭ ও শামসুর রহমান ১২ রানে অপরাজিত আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network