শিরোনাম
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে  গৌরনদীতে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান চুয়াডাঙ্গা সীমান্তে এক কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারী আটক ঢাকা কোতয়ালীতে নিষিদ্ধ ছাত্রলীগে নেতৃত্বে দিচ্ছে বাকেরগঞ্জের ইমন তালুকদার ঝালকাঠিতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কলাপাড়ায় মাদক সেবন ও পাখি শিকারের অপরাধে ২ যুবকের জরিমানা সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ গৌরনদীতে বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মান্নার মায়ের দাফন সম্পন্ন পিরোজপুরে সরকারি পুকুরের মাছ ধরে বাড়ি নেওয়ার সময় খাদ্য কর্মকর্তা আটক

দেশে করোনায় অতীতের সব রেকর্ড ভেঙে ১০২ জনের প্রাণহানি

আপডেট: April 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জনে।
একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৮ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে।রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা ৩ হাজার ৬৯৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ১৮ হাজার ৯৫০ জনে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.০৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১২১ জন। এ নিয়ে মোট সুস্থ ৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন।এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়, যা ছিল দেশে একদিনে সর্বোচ্চ।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network