শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

৫৪১ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা:: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। রান পাহাড়ে উঠে ইনিংস ঘোষণা করেছেন টাইগার দলপতি মুমিনুল হক। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান।
ম্যাচের দ্বিতীয় দিন বৃষ্টির পর আলোক স্বল্পতায় খেলা বেশ আগেভাগেই বন্ধ হয়ে যায়। ফলে ১৫ মিনিট আগেই তৃতীয় দিনের খেলা শুরু হয়। ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে ক্রিজে আসেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্রুত রান সংগ্রহে মনোযোগ দেন তারা।

শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকা লিটন ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন। এটি তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি। এর আগে ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম ফিফটি করেন মুশফিক। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।ক্রিজে নেমে সুবিধা করতে পারেননি টেল এন্ডাররা। মেহেদী হাসান মিরাজ ৩ ও তাইজুল ইসলাম ২ রান করে আউট হন। ৪ উইকেট নিয়ে লংকানদের সফলতম বোলার বিশ্ব ফার্নান্দো।

এর আগে ৪৪০ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় দিন চা বিরতির পর খেলতে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। তবে ১০ মিনিটের মাঝেই আবারো মাঠে ফেরে দুই দল। ম্যাচ আপন গতিতে চললেও আলোক স্বল্পতার কারণে আবারো খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network