আপডেট: May 6, 2021
আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে মৃত্যু ও শনাক্তের রেকর্ড তৈরি হচ্ছে।
ভারতে সবমিলিয়ে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। আর মৃত্যু পৌঁছেছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনে।
মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের, উত্তরপ্রদেশে ৫৭৩ জনের আর কর্নাটকে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৫৭ হাজার ৬৪০ জনের।

