বিশ্বে করোনায় মৃত্যু ৩২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

আপডেট: May 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে মৃত্যুর মিছিলও বড় হচ্ছে।

করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকায়। এ পর্যন্ত দেশটিতে ৩ কোটি ২৬ লাখ ৫১ হাজার ২৫ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮৮৬ জনের।

মৃত্যু বিবেচনায় আমেরিকার পর রয়েছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয় এবং মৃত্যু বিবেচনায় দ্বিতীয়। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১১৪ জনের।আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় জনবহুল এ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network